We Make Mistakes প্রতিযোগিতা (প্রতিযোগিতা-১৪)।
বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন


Group A: Rivers of Magura বিষয়ে সর্বোচ্চ ২(দুই) মিনিটের ইংরেজিতে ভিডিও বানাতে হবে।
Group B: Village Fair বিষয়ে সর্বোচ্চ ৩(তিন) মিনিটের ইংরেজিতে ভিডিও বানাতে হবে।
Group C: Horse racing in Magura বিষয়ে সর্বোচ্চ ৪(চার) মিনিটের ইংরেজিতে ভিডিও বানাতে হবে।
Group D: Screen Addiction বিষয়ে সর্বোচ্চ ৪(চার) মিনিটের ইংরেজিতে ভিডিও বানাতে হবে।
Group E: Youth leaders & Responsibility বিষয়ে সর্বোচ্চ ৫(পাঁচ) মিনিটের ইংরেজিতে ভিডিও বানাতে হবে।

প্রতিযোগিতার নিয়মাবলিঃ-

যারা অংশগ্রহণ করতে পারবেন:
Group A: ১ম-৩য় শ্রেণির শিক্ষার্থী
Group B: ৪র্থ-৫ম শ্রেণির শিক্ষার্থী
Group C: ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থী
Group D: ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী
Group E: একাদশ শ্রেণি থেকে তদূর্ধ্ব সকল শিক্ষার্থী ও যেকোনো পেশার মানুষ।

শুধুমাত্র মাগুরা জেলার যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

ভিডিও আপলোডের সময়সীমা: ০৬ মে থেকে শুরু করে ২০ মে (11.59pm), ২০২৬ এর মধ্যে

এডিট ভিডিও গ্রহণযোগ্য নয়।

অবশ্যই ভিডিও এবং ক্যাপশন ইংরেজি ভাষায় হতে হবে।

ভিডিওর ক্যাপশনে প্রতিযোগীর নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের জন্য মোবাইল নম্বর এবং কোন গ্রুপে অংশগ্রহণ করছেন সেটি উল্লেখ করতে হবে (ইংরেজিতে)

অবশ্যই নিচের তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবেঃ-
Group A Hashtags:
#competition14
#groupa
#riversmagura
Group B Hashtags:
#competition14
#groupb
#villagefair
Group C Hashtags:
#competition14
#groupc
#horseracemagura
Group D Hashtags:
#competition14
#groupd
#screenaddiction
Group E Hashtags:
#competition14
#groupe
#youthleaders

ভিডিওটি সরাসরি গ্রুপের টাইমলাইনে পোস্ট করতে হবে এবং পরবর্তীতে নিজ আইডিতে গ্রুপের পোস্টটি শেয়ার দিতে হবে।

পুরস্কার: প্রত্যেক গ্রুপের ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।
বিঃদ্রঃ কোন গ্রুপে একবার বিজয়ী কোন প্রতিযোগী ২য় বার একই গ্রুপে অংশগ্রহণ করতে পারবে না।
ফেসবুক গ্রপের নাম: We make mistakes
লিংক: